বগুড়ার দুপচাঁচিয়ায় সাংবাদিকদের সাথে এমপি মহিতের মতবিনিময় 

বগুড়ার দুপচাঁচিয়ায় সাংবাদিকদের সাথে এমপি মহিতের মতবিনিময় 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদার আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, সহসভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক কেএম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, অর্থ সম্পাদক অসিম কুমার দাস, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য মুশফিকুর রহমান সবুজ, শামছুজ্জামান ছালাম, আনিছুর রহমান, সেলিম রেজা, আকাইদ ইসলাম প্রমুখ।

এসময় তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো দল নেই। তারা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মাদক, জুয়া বন্ধে তিনি সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159248