ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার জেরে মধ্যপ্রাচ্যেজুড়ে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযম দেখিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তুর্ক বলেন, ‘আজ সকালে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তী সময়ে ইরানের পাল্টা হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত বেসামরিক মানুষই সবচেয়ে বেশি মূল্য দেয়।
তিনি সতর্ক করে বলেন, এসব হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস ও মানবিক দুর্ভোগ বাড়বে।
মানবাধিকার প্রধান বলেন, ‘বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি এড়াতে আমি সংযমের আহ্বান জানাই এবং সব পক্ষকে যুক্তিবোধে ফিরে আসার, উত্তেজনা প্রশমিত করার এবং মাত্র কয়েক ঘণ্টা আগেও যেখানে সমাধানের চেষ্টা চলছিল সেই আলোচনার টেবিলে ফেরার অনুরোধ করছি।’
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এই যুদ্ধের জেরে আতঙ্ক এবং উৎকণ্ঠ গোটা বিশ্বজুড়ে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159234