বগুড়ার সাতমাথা থেকে চটপটি দোকানের কর্মচারীর লাশ উদ্ধার

বগুড়ার সাতমাথা থেকে চটপটি দোকানের কর্মচারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের ভাঙা ও পরিত্যক্ত জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো. হাসান (২২)। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ওই পরিত্যক্ত ভবনের ভেতরে একটি  নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত হাসান শহরেরর সাতমাথাস্থ ভ্রাম্যমাণ চটপটির দোকানী মো. মজনুর কর্মচারী ছিল। পুলিশের ধারনা সে মাদকাসক্ত ছিল। খাবার গ্রহণের সময় খাবার আটকে বা নাকে খাবার যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159232