আইশা খানের উপস্থিতিতে জমে উঠল মায়ার এক্সপেরিয়েন্স জোন

আইশা খানের উপস্থিতিতে জমে উঠল মায়ার এক্সপেরিয়েন্স জোন

প্রথাগত প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোনগুলো কেমন হয়? ক্রেতারা আসেন, প্রোডাক্ট দেখেন বা কেনেন, ব্যাপারটা সাধারণত এতটুকুই। কিন্তু বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে অথেনটিক ও বিশুদ্ধ উপাদানে তৈরি বাংলাদেশি ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার এক্সপেরিয়েন্স জোনে দেখা গেল এক ভিন্ন চিত্র।

গত শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি সেখানে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী আইশা খান। তাঁকে ঘিরে দর্শনার্থীদের উল্লেখযোগ্য সমাগম তৈরি হয়। আইশা ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং মায়ার বিভিন্ন প্রোডাক্ট ও উপাদান সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁর উপস্থিতিতে এক্সপেরিয়েন্স জোনে তৈরি হয় দারুণ প্রাণবন্ত পরিবেশ।

আইশা খান দর্শনার্থীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে মায়ার ন্যাচারাল প্রোডাক্ট সম্পর্কে জানান এবং নিজেও বিভিন্ন প্রোডাক্ট স্যাম্পলিংয়ে অংশ নেন। অনেক দর্শনার্থী তাঁর সঙ্গে ছবি তোলেন এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে আগ্রহ দেখান।

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এক্সপেরিয়েন্স জোনের আয়োজন করেছে স্কয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। এই এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীরা Natural Match for Skin and Hair শীর্ষক ভার্চুয়াল AI অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারেন। পাশাপাশি বিভিন্ন প্রোডাক্ট কম্বো ও বিশেষ মূল্যছাড়ও থাকছে ক্রেতাদের জন্য।

এখানে দর্শনার্থীরা স্যাম্পলিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে নিজের ত্বক ও চুলের জন্য উপযোগী প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন।

মায়ার প্রোডাক্টগুলো সম্পূর্ণ অথেন্টিক সোর্স থেকে সংগৃহীত প্রাকৃতিক উপাদানে তৈরি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত হয়। ফলে ব্র্যান্ডটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করেছে।

বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে পুরো রমজানজুড়ে চলবে মায়া এক্সপেরিয়েন্স জোনের এই আয়োজন। মায়ার প্রোডাক্ট ও অভিজ্ঞতা কাছ থেকে জানতে সবাইকে এক্সপেরিয়েন্স জোনে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159202