ইসরায়েলে হামলার জবাব শুরু ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
হামলা শুরুর পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159151