দিনাজপুরের নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দবিরল ইসলাম (২২) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার আমলাগাড়ী গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে।

নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, গ্রেফতারকৃত দবিরুল ইসলাম দিনাজপুর যুগ্ম দায়রা জজ-২য় আদালত ও স্পেশাল টাইব্যুনাল হতে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামি। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159103