বগুড়ার দুপচাঁচিয়ায় খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর খননের তালিকা হচ্ছে
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার গুরুত্বপূর্ন খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর খননের তালিকা হচ্ছে। ঢাকার আগারগাঁওস্থ এলজিইডি’র প্রকল্প পরিচালক আব্দুল বারেক এর সই করা পত্রে জানা গেছে, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধনী) এর আওতায় গুরুত্বপূর্ন খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর খননের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, উপজেলায় প্রায় ৫ শতাধিক খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর রয়েছে। পুকুরের এরিয়া ও খালের দৈর্ঘ্য নির্ধারন করে তা খননের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রস্তত তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগামি রোববারের মধ্যেই প্রেরন করা হবে। কর্তৃপক্ষ যাচাই শেষে বাস্তবায়নযোগ্য ছক করে উপজেলার অগ্রাধিকার ভিত্তিক খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর খননের ব্যবস্থা নিবে।
এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর খননের মাধ্যমে উপজেলার কৃষি কাজে সেচ উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাবে। উল্লেখ্য বর্তমান বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মসূচির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুর খনন একটি উল্ল্যেখযোগ্য কর্মসূচি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159101