রংপুরের তারাগঞ্জে গর্ভবতী পশু জবাই করে মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাই আক্তারুল ইসলামকে (২২) ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযুক্ত কসাই আক্তারুল নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজিরহাট পাকাধরা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তারাগঞ্জ মাংসের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে তারাগঞ্জ থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ তারাগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159092