চাঁপাইনবাবগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ও ভোলাহাট উপজেলায় র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মোটরসাইকেলে অভিনব কায়দায় বহনকালে ৩৯ বোতল শোকারক কফ রিলিফ সিরাপসহ এক ব্যক্তি এবং এক কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামের মাতিন আলীর স্ত্রী হাসনাহেনা (৪৩)। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযানগুলো চালানো হয়।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মনাকষা শেখপাড়া গ্রামের একটি আমবাগানে মাদক ক্রয়-বিক্রয়ের খবরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় বহনকালে ৩৯ বোতল নেশার সিরাপসহ হাতেনাতে গ্রেফতার হন রফিকুল।

এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার হন হাসনাহেনা। এসময় তার স্বামী পালিয়ে যান। এসব ঘটনায় সংশিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159091