বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান 

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান 

মফস্বল ডেস্ক : বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে বগুড়া শহর জামায়াত উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণ করে।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার জরুরি দায়িত্বশীল বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।


এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল সেই নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন।

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159058