মেয়ে জাইমাকে নিয়ে সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ অনুষ্ঠানে তারেক রহমান
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ঘণ্টা পর অনুষ্ঠান শেষে হেঁটেই তিনি মন্ত্রিপরিষদ ভবনের কার্যালয়ে ফিরে আসেন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বেরিয়ে যান এবং অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে ৩ নম্বর গেট হয়ে ফিরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।
এসময় সচিবালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য তার গতিপথের দুই পাশে অবস্থান নেন। এর আগে সকাল সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৩০ মিনিটে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158959