দল-মত নির্বিশেষে উপজেলার সার্বিক উন্নয়ন করতে হবে : এমপি আজহারুল ইসলাম

দল-মত নির্বিশেষে উপজেলার সার্বিক উন্নয়ন করতে হবে : এমপি আজহারুল ইসলাম

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের আস্থা ও ভালবাসাই তার শক্তি। দল-মত নির্বিশেষে উপজেলার সার্বিক উন্নয়ন করতে হবে। সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবো।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গিয়ে নির্বাচন পরবর্তী গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি কথাগুলো বলেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের খাদেম হয়ে দেখা করতে এসেছি। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।

এসময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা. হামদুল্লাহর কাছে সেবার মান ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, রংপুর জেলা কর্ম পরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158914