২০০ জনের সামনে বিজয়কে প্রথম চুমু, অভিজ্ঞতা জানালেন রাশমিকা

২০০ জনের সামনে বিজয়কে প্রথম চুমু, অভিজ্ঞতা জানালেন রাশমিকা

বিনোদন ডেস্ক ঃ আজ ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এক হতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের আগে এক সাক্ষাৎকারে প্রথম চুমুর অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা।

তিনি জানান, প্রথমবার বিজয়কে চুমু দিয়েছিলেন প্রায় ২০০ জনের সামনে তাও ব্যক্তিগত আবেগে নয়, গল্পের প্রয়োজনে। ২০১৮ সালের গীত গোবিন্দম ছবিতে প্রথমবার জুটি বাঁধেন এই দুই তারকা। সেই ছবিতেই ছিল তাঁদের প্রথম অনস্ক্রিন চুম্বন দৃশ্য।

সাক্ষাৎকারে রাশমিকা বলেন, “ইউনিটের ২০০ জন মানুষের সামনে এমন একটি দৃশ্য করতে খুব অস্বস্তি হচ্ছিল। আমি আর বিজয় দুজনেই অস্বস্তিতে ছিলাম। তবে পুরো বিষয়টাই খুব পেশাদারভাবে করা হয়েছিল। এই ছবিতে কাজ করতে গিয়েই পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তবেও রূপ নেয়। এর আগে অভিনেত্রী রক্ষিত শেঠি-র সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাঁদের বাগদানও হয়েছিল। তবে বিয়ের আগেই সেই সম্পর্কের ইতি ঘটে। রক্ষিতের সঙ্গে বিচ্ছেদের পর গত পাঁচ বছর ধরে বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেলেও দুজনেই এ বিষয়ে ছিলেন নীরব। অবশেষে সেই জল্পনাকে বাস্তবে রূপ দিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রাশমিকা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158900