সুনীল স্যারের ভূমিকায় ম আ সালাম

সুনীল স্যারের ভূমিকায় ম আ সালাম

 অভি মঈনুদ্দীন ঃ ম আ সালাম একজন নিবেদিত থিয়েটার কর্মী। মঞ্চে যেমন বহু নাটকে অভিনয় করেছেন। ঠিক তেমনি টিভি নাটকেও তিনি অভিনয় করেছেন। পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য ম আ সালাম অভিনয় করেছেন একজন শিক্ষকের ভূমিকায় নাম যার সুনীল স্যার।

নাটকের নাম ‘শেকড়’। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। নির্মাণ করেছেন সকাল আহমেদ। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সুনীল স্যার একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে ম আ সালাম বলেন,‘ নির্মাতা সকাল আহমেদ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেবার জন্য। একজন শিল্পী হিসেবে যেকোনো চরিত্রেই অভিনয় করার জন্য আমি মনে প্রাণে সবসময়ই নিবেদিত। তবে শিক্ষকের চরিত্রে অভিনয় করার সুযোগ সবসময় আসেনা। ক্যামেরায় লেলিন ছিলো, কোনো তাড়াহুড়া ছিলোনা, ভীষণ যত্ন করেই সকাল নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন সকাল আহমেদ। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে। ‘দৃষ্টিপাত নাট্য সংসদ’র এর প্রতিষ্ঠাতা সভাপতি ম আ সালাম।

আজ থেকে ৪৪ বছর আগে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন। ‘কয়লা রঙ্গের চাদর’,‘ নাগর আলীর কিচ্ছা’,‘ জোড়াতালি’,‘ বিচারপতি ঘুমিয়ে গেছেন’, ‘কমাণ্ডার’সহ আরো বেশকিছু নাটক এই দলের মঞ্চস্থ হয়েছে। ম আল সালাম অভিনীত প্রথম টিভি নাটক ছিলো বিটিভিতে প্রচারিত ‘সাত পৌরে কাব্য’। তার অভিনীত প্রথম সিনেমা শিশু একাডেমির পরিচালনায় ‘ঠিকানা’। বহু দর্শকপ্রিয় বিজ্ঞাপনেও তিনি মডেল হিসেবে কাজ করেছেন। ম আ সালাম অভিনীত ‘শেকড়’ নাটকটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158897