নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, র‌্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী ফরমান মন্ডল গতিবিধি পর্যবেক্ষণ করে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জাহানপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ফরমান মণ্ডলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফরমান মন্ডল (৫৪) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বড় নারায়ণপুর গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158872