আফগানিস্তানের দায়িত্বে টাইগারদের সাবেক কোচ
স্পোর্টস ডেস্ক : ট্রট বিশ্বকাপের পর আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলে আর থাকবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন। তার জায়গায় দ্রুত কোচ নিয়োগও দিলো আফগানিস্তান। ইংল্যান্ডে জন্মগ্রহণ করা রিচার্ড পাইবাস আফগানিস্তানের নতুন ক্রিকেট কোচ।
৬১ বছর বয়সী রিচার্ড পাইবাস বাংলাদেশে কাজ করে গেছেন। ২০১২ সালে স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হয়েছিলেন। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন পাইবাস। বিসিবি’র সঙ্গে তিক্ততায় দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে পারেননি সেসময়। অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার না দেয়ার অভিযোগ তুলেছিলেন পাইবাস। বিসিবি’র কাছে যে ধরনের সহায়তা আশা করেছিলেন, সেসময় মেলেনি সেগুলোও। পরে সাড়ে চার মাস কাজ করার পর না জানিয়েই চলে যান।
পাকিস্তান জাতীয় দলের সঙ্গে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কাঠামোর মধ্যে বেশ কয়েকটির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন-যার মধ্যে রয়েছে ২০১৩ সালে ক্রিকেট পরিচালক, ২০১৮ সালে হাই-পারফরম্যান্স পরিচালক এবং ২০১৯ সালে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ।
আগামী মার্চে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে নিজেদের দেশে আতিথেয়তা দেবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সেই সিরিজ দিয়েই পাইবাসের আফগানিস্তান অধ্যায় শুরু হতে যাচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158847