পদত্যাগ করছেন ডিএমপি কমিশনার

পদত্যাগ করছেন ডিএমপি কমিশনার

পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে সই করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি। শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে অব্যাহতির চিঠি পাঠিয়েছি।’ আগামী ২১ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158837