দিনাজপুরের বিরামপুরে অটোরিকশার চাপায় গৃহবধূ নিহত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলায় শয্যাশায়ী শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে অপর অটোররিকশার চাপায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার বাবা জালাল মোল্লা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে বাড়িতে শয্যাশায়ী। তোজাম মোল্লার স্ত্রী মেহেনাজ বেগম (৪০) বৃদ্ধ শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার অটোরিকশাযোগে বিরামপুর আসছিলেন।
পথিমধ্যে ভেলারপাড় এলাকায় মেহেনাজ অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। একই সময় পিছন দিক থেকে আসা অপর একটি অটোরিকশা মেহেনাজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনা তদন্তের জন্য নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158799