বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম মাদকদ্রব্য অধিদপ্তর ও ডিবি পুলিশসহ ধাপসুখানগাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক সেবনকারী এবং এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন।
এদের মধ্যে মাদকসেবনকারী ধাপসুখানগাড়ি গ্রামের মুকিম মন্ডলের ছেলে তৌফিক আলম (২২) ও কাহালু বীরকেদার গ্রামের মৃত কাবেজ ফকিরের ছেলে শাহিন আলমকে (৩১) ২০ দিন করে কারাদন্ড ও মাদক বিক্রেতা পশ্চিম বোরাই গ্রামের আমজাদ সরদারের ছেলে রনি সরদার (২৯) ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এসিল্যান্ড তৌহিদুল ইসলাম জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিদেরকে বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158790