একসঙ্গে ছয় শিল্পীর ইসলামী গান
বিনোদন ডেস্ক : পবিত্র মাহে রমযানকে উপলক্ষ করে একটি ইসলামী গানে কন্ঠ দিয়েছেন দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় ছয়জন কন্ঠশিল্পী। এরা হলেন কাজী শুভ , লুৎফর হাসান, মিলন, জিসান, সামজ ও তানজিল। “আল্লাহ দেবে ঠাঁই” শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান ।
সঙ্গীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডিওতে অংশগ্রহণ করেছেন এই ছয় শিল্পী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, এক গানে জনপ্রিয় ছয় শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের ব্যাপার । গানের কথায় আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ও মুনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশা করছি এই ইসলামী গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। খুব শীঘ্রই তাদের ডিএমএস ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও।
পাশাপশি শুনতে পাওয়া যাবে, দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158781