চাঁ’নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

চাঁ’নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় লিয়াকত আলী(৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। তিনি শিবগঞ্জের কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ এলাকায় শিবগঞ্জ সদরগামী অটোভ্যানকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক লিয়াকত আলী। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158762