জামিন পেলেন গায়ক নোবেল

জামিন পেলেন গায়ক নোবেল

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আপসের শর্তে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এক হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষও আপসের সঙ্গে সম্মত হন।

 

পুলিশ নোবেলকে নিরাপত্তাবেষ্টনীর মধ্যে আদালতে তোলেন। অভিযোগে বলা হয়েছে, নোবেল প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাত করেছেন।

এর আগে ২০২৫ সালের ১৯ মে ‘ধর্ষণ ও মারধর’-এর অভিযোগে গ্রেপ্তার হওয়া নোবেল একই বছর ২৪ জুন জামিন পেয়েছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158759