কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঁচা মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঁচা মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে পঁচা গরুর মাংস বিক্রির অপরাধে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। পরে পঁচা মাংসগুলো ওই ব্যবসায়ীর মাধ্যমে জনসম্মুখে মাটির নিচে পুঁতে ফেলা হয়।

অভিযোগে জানা যায় মাংস ব্যবসায়ী একরামুল হক (৩০) পঁচা গরুর মাংস  ফুলবাড়ী বাজারের হাটশেড দোকানে বিক্রি করছিল। পথচারীদের মাঝে সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রট আনোয়ার হোসাইন ও উপজেলা ভেটেরেনারি সার্জন গোলাম মওদুদ  আহমেদ ও ফুলবাড়ী থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে মাংস ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এদিকে  জব্দ করা পঁচা মাংস গুলো জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158695