বগুড়ার কৈপাড়ায় ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানার ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ার কৈপাড়ায় ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানার ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের কৈপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডায়মন্ড লাচ্ছা সেমাই  কারখানার ৪০ হাার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদেরভিত্তিতে বগুড়া সদরের কৈপাড়া এলাকায় জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। এসময় পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, বিএসটিআই’র মানসনদহীন ও অনুমোদনহীন অবস্থায় সেমাই উৎপাদন এবং মোড়কজাতকরণ করতে দেখা যায়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানার ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অনিরাপদ খাদ্য ও উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিাসার মো. রাসেল উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158685