বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট - এমপি মহিত তালুকদার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, বিএনপি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট। জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে চাই।
তিনি আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আদমদীঘি সদর হাট উন্নয়ন এবং কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, যুবদল নেতা শাহিন হোসেন, রিয়ন সরকার প্রমুখ।
উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, উপজেলা শহর মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি সদর হাট উন্নয়ন ও কসাইখানা নির্মাণ কাজের জন্য মোট ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158679