বিএনপি সরকার হবে জনগণের সরকার - এমপি মোশারফ হোসেন
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু-নন্দীগ্রাম এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, বিএনপি সরকার হবে জনগণের সরকার, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এ দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া তিনি কাহালু ও নন্দীগ্রাম উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করেন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনেরসভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইনাম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা মহিলাবিষয়ক অফিসার তাঞ্জিমা আকতার, উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রনজু, কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ প্রমুখ। সভা শেষে মাসিক আইন শৃঙখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158673