জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রেতাকে জরিমানা

জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রেতাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের আনন্দবাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, অভিযানে দেখা যায় আনন্দবাজারে সুমন মিয়া নামক জনৈক মাছ ব্যবসায়ী ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করছিল। এ অপরাধের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্ষতিকর জেলিযুক্ত ৫০ কেজি চিংড়ি মাছ যথাযথভাবে ধ্বংস করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158670