বগুড়ার সান্তাহারে ১শ’ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেফতার
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ১শ’ গ্রাম গাঁজাসহ মহব্বত আকন্দ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মহব্বত সান্তাহার ইউনিয়নের বামনি গ্রামের মৃত আনসার আকন্দের ছেলে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার এসআই শাহিন সরকার জানান, গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ইউনিয়নের আজিজুলের বাড়ির সামনে রাস্তার ওপরে মহব্বত আকন্দকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে ১শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158661