সোহেল রানার জন্মদিনে

সোহেল রানার জন্মদিনে

অভি মঈনুদ্দীন: গত ২১ ফেব্রুয়ারি ছিলো বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তী নায়ক, প্রযোজক, পরিচালক সোহেল রানা (মাসুদ পারভেজ)-এর জন্মদিন। সাধারনত সোহেল রানার জন্মদিনে শিল্পীরা নিজেরাই প্রবল আগ্রহী হয়ে রাজধানীর উত্তরার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে যান।

যথারীতি এবার যেহেতু রোজার মধ্যেই ছিলো তার জন্মদিন তাই অন্যান্য বছরের তুলনায় শিল্পীদের উপস্থিতি কিছুটা কম ছিলো। তারপরও ইফতারির পর ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র পক্ষ থেকে কিংবদন্তী নায়িকা সূচরিতা, জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর, নন্দিত নায়িকা মুক্তি, অভিনেতা জ্যাকি আলমগীর, সনি রহমান’সহ আরো অনেকেই সোহেল রানাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। এ সময় সোহেল রানার পাশেই ছিলেন তার স্ত্রী ও ছোট ভাই নায়ক রবেল।

সূচরিতা বলেন,‘ শ্রদ্ধেয় মাসুদ পারভেজ ভাইয়ের প্রযোজনায় অনেক সিনেমাতে অভিনয় করেছি। বলা যায় তিনি ছিলেন আমার অন্যতম একজন অভিভাবকও। তার জন্মদিনে তারসঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে ভীষণ ভালোলেগেছে। ’

মুক্তি বলেন,‘ শিল্পী সমিতির পক্ষ থেকে জীবন্ত কিংবদন্তী নায়ককে শুভেচ্ছা জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দোয়া করি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158649