মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিলেন ইশরাক

মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিলেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে সবশেষ নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই সিটি নির্বাচনে জয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে পরের মাস ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। তবে বিভিন্ন ‘নিয়মতান্ত্রিক জটিলতায়’ মেয়রের চেয়ারে বসতে পারেননি বিএনপির এই তরুণ নেতা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158647