মুসলিমদের বিরুদ্ধে মোদীকে নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে নতুন জোট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য বা এর আশপাশের মিত্র দেশগুলোকে নিয়ে এই জোট গড়ে তোলা হতে পারে বলেও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
রোববার (২২ ফেব্রুয়ারি) ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি জানান, মোদীর দেশ ভারতও সেই দেশগুলোর অংশ হবে, যারা ইসরায়েলের সঙ্গে ‘একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।’ যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত নেতানিয়াহু গ্রিস, সাইপ্রাসসহ কয়েকটি আরব, আফ্রিকান ও এশীয় দেশের কথাও উল্লেখ করেন। তবে সেসব দেশের নাম স্পষ্ট করেননি। নেতানিয়াহু বলেন, তার পরিকল্পনায় মধ্যপ্রাচ্য ঘিরে বা এর ভেতরে একটি পূর্ণাঙ্গ জোটব্যবস্থা গড়ে তোলা হবে। মূলত একটি ‘হেক্সাগন’ বা ছয় কোণবিশিষ্ট জোট কাঠামো তৈরি করার কথা বলেন তিনি। তার ভাষায়, বাস্তবতা, চ্যালেঞ্জ ও লক্ষ্য সম্পর্কে যেসব দেশের দৃষ্টিভঙ্গি এক, তাদের নিয়ে একটি অক্ষ বা জোট গঠন করা হবে। এই জোট দাঁড়াবে ‘উগ্র অক্ষের’ বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে ‘উগ্র শিয়া অক্ষ’ ও ‘উদীয়মান উগ্র সুন্নি অক্ষ।’ শিয়া অক্ষে ইসরায়েল এরই মধ্যে কঠোর আঘাত হেনেছে।
নেতানিয়াহুর বক্তব্যের পর মোদী এক্সে লেখেন-আস্থা, উদ্ভাবন, শান্তি ও অগ্রগতির প্রতি যৌথ প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠা ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে ভারত গভীরভাবে মূল্য দেয়। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158612