পাকিস্তানকে পাল্টা জবাব দিতে আফগানিস্তানে জরুরি বৈঠক

পাকিস্তানকে পাল্টা জবাব দিতে আফগানিস্তানে জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন স্থানে রোববার ভোরে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নিহত হয়েছ প্রায় ১৭ জন। সীমান্তবর্তী অঞ্চলে হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠক করেন। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

আফগান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান হামলা চালিয়ে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং কাবুলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। তবে প্রতিশোধমূলক হামলা কখন চালানো হবে, তা তালেবান নেতারা নির্ধারণ করবেন। সংবাদমাধ্যম দ্য উইক জানায়, আফগান সরকার মনে করছে, পাকিস্তান নতুন করে হামলা চালিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। এ ব্যাপারে তারা মধ্যস্থতাকারী দেশগুলো-সৌদি আরব, কাতার ও তুরস্ককে অবহিত করেছে।

হামলা চালানো হয়েছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এফ-১৬ যুদ্ধবিমান এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে। পাকিস্তান দাবি করেছে, গোয়ন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে সূক্ষ্ম হামলা চালানো হয়েছে।

তবে আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে পোস্টে জানিয়েছেন, পাকিস্তানের বিমানবাহিনী বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। এতে ডজনখানেক মানুষ নিহত হয়েছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158549