এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ডা. জুবাইদা ও জাইমা রহমান
রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
পবিত্র রমজান উপলক্ষে ঢাকা–১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সাহরি বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার মাহফিলে এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা উপস্থিত ছিলেন। এ সময় জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন।
পরে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন জাইমা রহমান ও ডা. জুবাইদা রহমান। ইফতারের আগে দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পর সবাই একসঙ্গে ইফতার করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158328