আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছে। এর আগে মাদরাসা ও কলেজে ছুটি কার্যকর হয় গতকাল থেকেই। এবার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশোধিত তালিকা অনুযায়ী, আজ থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা টানা ছুটি ভোগ করতে পারবেন।
এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলো বন্ধ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158243