রাত ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।
আজ রাত ২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157552