নওগাঁর রাণীনগরে বাড়িতে চুরি

নওগাঁর রাণীনগরে বাড়িতে চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক অসহায় শ্রমজীবী মানুষের বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা ঘরের তালা ভেঙে কাঁসার থালা বাসন, নগদসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের যতিন মালির ছেলে কোমল মালির বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে ঘর থেকে কাঁসার থালা-বাটি, রান্নাঘরের জিনিসপত্র, নগদসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৮০হাজার টাকা।

কোমল মালি জানান, ঘটনার রাতে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে বাড়িতে এসে চুরির ঘটনা জানতে পারি।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছি। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু কুমার পাল জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157378