ভোটে জরুরি চিকিৎসা সেবায় থাকবে রেড ক্রিসেন্ট: ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংসতা কিংবা জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা দল মাঠে কাজ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। চিঠিটি রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংস ও জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজনে নিরাপদে হাসপাতালে প্রেরণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর প্রাথমিক চিকিৎসা দলসমূহকে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157269