বগুড়ার আদমদীঘিতে জালিয়াতির মাধ্যমে জমির হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিনজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে জালিয়াতির মাধ্যমে জমির হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিনজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে অবৈধ উপায়ে জালিয়াতির মাধ্যমে জমির দাখিলা-হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবাদপুকুর বাজারের আশরাফ আলীর ছেলে এমএ মতিন (৪৭), আদমদীঘি উপজেলার বিহিগ্রামের জাকির হোসেনের ছেলে রাজিম উদ্দীন (২২) ও একই উপজেলার তালসন গ্রামের নুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬)।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপজেলার নসরতপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, বিবাদি দ্বয়সহ অজ্ঞাত ৩/৪ জন পরস্পর যোগ সাজশে সম্প্রতি আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের পুশিন্দা মৌজার আরএস খতিয়ান নং ৫৪০ এবং দত্তবাড়িয়া মৌজার আরএস খতিয়ান নং ৪১৫ নসরতপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তার অনুমোদন ছাড়াই অবৈধ উপায়ে দাখিলা সৃষ্টি বা কাটে। পরবর্তিতে বিবাদিরা ২০৩১ হতে ২০৩২ অর্থ বছর আসলে ১নং বিবাদি এমএ মতিনের মাধ্যমে নসরতপুর ভূমি অফিসে দাখিলা-হোল্ডিং সংশোধনের জন্য অনুরোধ করেন।

কিন্তু উক্ত হোল্ডিং এর অনুমোদন কি ভাবে পেলেন তা জিজ্ঞাসা করলে বিবাদিরা সঠিক উত্তর দিতে না পারায় নসরতপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ, বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে অবগত করেন। উক্ত বিবাদিদ্বয়কে উপজেলা সহকারি কমিশনার র্(ভূমি) অফিসে নিয়ে জমির দাখিলা-হোল্ডিং কিভাবে জালিয়াতি করা হয়েছে।

এমন বিষয়ে জানতে চাইলে বিবাদিরা তাদের দোষ স্বীকার করায় ওই তিনজনসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিশ্বাস ভঙ্গ করে প্রতারনার মাধ্যমে জাল বা জালিয়াতির মাধ্যমে জমির দাখিলা তৈরি করার অপরাধ সংক্রান্ত ১৮৬০ সালের ৪০৬/৪২০ পেনাল কোড ধারায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ তাদের গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157250