বগুড়ায় নির্বাচন পর্যবেক্ষণ সাংবাদিক কার্ড বিতরণে অনিয়মের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বগুড়ায় নির্বাচন পর্যবেক্ষণ সাংবাদিক কার্ড বিতরণে অনিয়মের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ এক যৌথ বিবৃতিতে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের জন্য নির্বাচন পর্যবেক্ষণ কার্ড এবং যানবাহনের স্টিকার বিতরণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা করেছে বগুড়া জেলা প্রশাসন।

সরকার অনুমোদিত গণমাধ্যমের কর্মীদের জন্য এই কার্ড বরাদ্দ থাকলেও বগুড়ায় অসংখ্য অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং পত্রিকার নামে কার্ড ইস্যু করা হয়েছে।

অতীব দু:খের বিষয় হলো জ্যেষ্ঠ কিছু সাংবাদিক পর্যবেক্ষন কার্ড না পেলেও পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর, যুবলীগ নেতা এবং ফ্যাসিবাদী শক্তির ক্যাডারদের হাতেও কার্ড এবং যানবাহনের স্টিকার তুলে দিয়েছে জেলা প্রশাসন।

আমরা আশংকা করছি, জেলা প্রশাসনের অব্যবস্থাপনার সুযোগে পতিত আওয়ামী লীগের দোসররা নির্বাচন কমিশনের দেওয়া সাংবাদিকতার কার্ড ব্যবহার কারে ভোটের দিন নাশকতা করতে পারে। সাংবাদিকতার কার্ডের অপ-ব্যবহার করে নির্বাচনের মাঠে কোন ধরনের নাশকতার ঘটনা ঘটলে এর দায়ভার জেলা প্রশাসনকেই নিতে হবে।

বগুড়া প্রেসক্লাব এবং সাংবাদিক ইউয়িন বগুড়া’র পক্ষ থেকে কার্ড বিতরণে জেলা প্রশাসনের অনিয়ম, অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157237