বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মোহা: জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি দোকানের সামনে সিএনজি চালিত একটি অটোরিকশা (বগুড়া থ-১১-৭১২৬) থামানো হয়।
এরপর ওই অটোরিকশায় বসা যাত্রী মো. কামরুল ইসলামের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত কামরুল ইসলাম (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর এলাকার মৃত আব্দুল কুদ্দস মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157224