বগুড়ায় তারেক রহমানকে নির্বাচিত করতে মহিলা দলের বিশাল মিছিল

বগুড়ায় তারেক রহমানকে নির্বাচিত করতে মহিলা দলের বিশাল মিছিল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচিত করবার লক্ষে প্রচারনার শেষ দিন গতকাল রোববার  ধানের শীষে ভোট চেয়ে বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগে বিশাল মিছিল বগুড়ার আলতাফন্নেছা খেলার মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। মহিলা দলের মিছিলকে কেন্দ্র করে দুপুরের পর থেকে নারীরা আলতাফুন্নেছা খেলার মাঠে আসতে শুরু করেন।

মহিলা দলের নির্বাচনি মিছিলে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. এ কে এম মাহবুবুর রহমান শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহাজাদী লায়লা আরজুমান, সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরি, জলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জেলা মহিলা দলের সহসভাপতি শহর মহিলা দলের সভাপতি সাহিনুর বেগম সানু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সোহেলী মাহমুদ শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রন্জনা বেগম, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা, শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি, সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আন্জুযারা বেগ, শহর মহিলা দলের যুগ্ম সম্পাদক মনিরা খান, যুগ্ম সম্পাদক নিপা খাতুনসহ শহর মহিলা দলের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ সর্বস্তরের নারী ভোটার মিছিলে অংশ নেয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157127