বগুড়ার ধুনটে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলা জামায়াতের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (ধুনট-শেরপুর) নির্বাচনি এলাকায় জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাওলানা দবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান।

ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল কারিমের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের পূর্ব অঞ্চলের সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব, এসসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব খোকন মাহমুদ, ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম বাচ্চু, উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, সহ-সেক্রেটারি ফিরোজ আহম্মেদ, আব্দুল ওহাব, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আব্দুল্লাহিল বাকী, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য খলিলুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহম্মেদ, সাধারণ সম্পাদক আহসান হাবিব, এসসিপি নেতা নাঈমুল ইসলাম ও রাশেদ সাদাত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157115