দিনাজপুর-৬ আসনে ভোটকেন্দ্র ১৯৯টি

দিনাজপুর-৬ আসনে ভোটকেন্দ্র ১৯৯টি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ হাকিমপুর বিরামপুর ঘোড়াঘাট) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসের তথ্য সূত্রে জানা যায়, এর মধ্যে নবাবগঞ্জে ৭৩টি, বিরামপুরে ৬২টি, হাকিমপুরে ২৮টি এবং ঘোড়াঘাটে ৩৬টি ভোট কেন্দ্র রয়েছে।

ভোট কক্ষ রয়েছে স্থায়ী ১ হাজার ৭৬টি, যার মধ্যে অস্থায়ী ৫২টি। এসব কক্ষের মধ্যে নবাবগঞ্জে স্থায়ী ৩৮৮টি আর অস্থায়ী ২২টি মোট ৪১০টি। বিরামপুরে স্থায়ী ২৮৯টি আর অস্থায়ী ১২টি মোট ৩০১টি। হাকিমপুরে স্থায়ী ১৪৬টি আর অস্থায়ী ১৩টি মোট ১৫৯টি এবং ঘোড়াঘাটে স্থায়ী ২০১টি আর অস্থায়ী ৫টি মোট ২০৬টি কক্ষ রয়েছে।

পোস্টাল ব্যালট পেপারের ভোটার ব্যতীত ভোটার রয়েছে নবাবগঞ্জে ২ লাখ ৪ হাজার ৩৪৯ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪২ জন  মহিলা ১ লাখ ১ হাজার ৯০৩ জন ও হিজড়া ৪ জন। বিরামপুরে ভোটার রয়েছে ১লাখ ৫৪ হাজার ৯৪৭ জন।

এরমধ্যে পুরুষ ৭৬ হাজার ৫৬৫ জন মহিলা ৭৮ হাজার ৩৭৭ ও হিজড়া ৫ জন। হাকিমপুরে ৮২ হাজার ৬১২ জন ভোটারের মধ্যে পুরুষ ৪০ হাজার ৭৬৩টি মহিলা ৪১ হাজার ৮৪৫ জন ও হিজড়া ৪ জন। ঘোড়াঘাটে ১ লাখ ১১ হাজার ৩০৩ জনের মধ্যে পুরুষ ৫৪ হাজার ৯৮৮ ও মহিলা ৫৬ হাজার ৩১৫ জন ভোটার রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157077