ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিষাক্ত ট্যাবলেট সেবন করে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিষাক্ত ট্যাবলেট সেবন করে গৃহবধূর আত্মহত্যা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বামীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে রত্না বালা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় হরিপুর উপজেলার ধীরগঞ্জ নিশিুনিপাড়া গ্রামে মৃতের স্বামী রতন চন্দ্র রায়ের বাড়িতে।

জানা যায়, পারিবারিক কলহ বিবাদের কারণে স্বামীর ওপর অভিমান করে রাতে ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেললে সে অসুস্থ হয়ে পরে। সংবাদ পেয়ে তার স্বামী বাজার থেকে বাড়ি এসে তাকে চিকিৎসার জন্য প্রথমে হরিপুর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাপাতালে স্থানান্তর করে।

সেখানে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। হরিপর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156988