রংপুরের গঙ্গাচড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি মহিলা সমাবেশ

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি মহিলা সমাবেশ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনি মহিলা সমাবেশ ও পদচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় গঙ্গাচড়া উপজেলা জামায়াতের কার্যালয়ে শুরু হওয়া মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী ও সমর্থকরা অংশ নেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা গঙ্গাচড়া জামায়াত অফিস থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা’র পক্ষে স্লোগান দেন এবং ভোটারদে সমর্থন কামনা করেন। সমাবেশে বক্তব্য দেন এমপি প্রার্থী রায়হান সিরাজী।

সমাবেশে উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফরোজা বেগম, রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও পরশুরাম থানা নির্বাচনি কেয়ারটেকার সালমা বেগম, উপজেলা সহকারী সেক্রেটারি লাইলুন্নাহার রিনা, ইসমত আরা বেগম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমিন নাহারসহ মহিলা বিভাগের নেত্রীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156982