অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডার চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডার চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) অপারেটিংয়ের জন্য বিদেশি কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আজ রোববার ( ৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান আশিক চৌধুরী। 

এসময় তিনি বলেন, ‘বিষয়টি রিভিউ করার জন্য আরও সময় চেয়েছে বিদেশি কোম্পানি ‘‘ডিপি ওয়ার্ল্ড’’। দেশের স্বার্থ অক্ষুন্ন রেখে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল আন্তর্জাতিক মানের করার জন্যই বিদেশিদের হাতে দেয়া প্রয়োজন।’

আশিক চৌধুরী বলেন, ‘যেহেতু আমাদের হাতে আর দুই কার্যদিবস সময় আছে। তাই আশা করছি এ আলোচনা এ সরকার পার হয়ে, নির্বাচন পার হয়ে আগামী দিনেও চলমান থাকবে এবং পর্যায়ক্রমে এটি ফলপ্রসূ হবে।’

বিনিয়োগ সম্পর্কে তিনি আরও বলেন, ‘যেকোনো গণঅভ্যুত্থানের পর বিনিয়োগ কমে যাওয়া স্বাভাবিক। নতুন সরকার এসে বিনিয়োগের মাত্রা বাড়াবে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156940