গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবকের আত্মহত্যা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার কোচাশহর ইউনিয়নে সিংগা গ্রামের আবুল কালামের ছেলে ফুয়াদ(২২) গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156864