নির্বাচন ১২ তারিখে হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ

নির্বাচন ১২ তারিখে হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ইনকিলাব মঞ্চ।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুকে বলা হয়, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে।

কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। পরে রাত ৯ টা ১৪ মিনিটে আরেকটি পোস্টে বলা হয়, লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

এর আগে আজ বিকেলে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156742