বগুড়ার নন্দীগ্রামে ভটভাটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে ভটভাটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াপুর-আমড়াগোহাইলের মাঝামাঝি পালপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-উপজেলা থালতামাঝগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে মৃত ইব্রাহীম হোসেনের ছেলে আজিজার রহমান (৫৬) ও একই গ্রামের লাজেম মন্ডলের ছেলে সুইট হোসেন (৫২)।

স্থানীয় সমাজসেবক জিল্লুর রহমান ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, আজ শনিবার সকালে মোটরসাইকেলযোগে সুইট তার আলুর জমি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একই সময় আজিজার রহমান কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথে সুইটের সঙ্গে তার দেখা হয়। পরে আজিজার সুইটের মোটরসাইকেলে ওঠেন। পথেমধ্যে ঘটনাস্থলে পৌঁছিলে  বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/155989