নওগাঁর সাপাহারে পুনর্ভবা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁর সাপাহারে পুনর্ভবা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সাপাহার (নওগা) প্রতিনিধি : নওগাঁর সাপাহার পুনর্ভবা নদী থেকে হাদিসুর রহমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাদিসুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের ছেলে। গতকাল রবিবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে শিশু হাদিসুর গত রবিবার দুপুরে অন্যান্য ছেলেদের সাথে নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে সে তলিয়ে গেলে সহপাঠীরা তার বাড়িতে এসে খবর দেয়। সাথে সাথে পরিবারের লোকজনসহ গ্রামবাসী নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। সারাদিন খোঁজার পরে শিশু হাদিসুরকে না পেয়ে বিকেলে সাপাহার ফায়ার সার্ভিসে সংবাদ দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন রাত সাড়ে ৮টা পর্যন্ত নদীতে তল্লাশি করে কোথাও শিশুটির সন্ধান না পেয়ে ফিরে আসে। এমনি অবস্থায় রাত ৯টার দিকে লোকজন কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান ও স্থানীয় থানায় সংবাদ দেন। রাতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। 

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, থানায় একটি ইউডি মামলা রেকর্ড হয়েছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/144415